মুকসুদপুরে ছুরিকাঘাতে প্রাণ গেল বিউটি পার্লারের

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ছুরিকাঘাতে মনিরা পারভীন মুন্নী (৪০) নামে এক বিউটি পার্লার কর্মী খুন হয়েছে। গতকাল বেলা ১২টার সময় উপজেলা সদর টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে অজ্ঞাত ব্যক্তি ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে রাস্তার উপর ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের লোকমান ধরামীর মেয়ে। উপজেলা সদরের ওমেন্স ওয়ার্ল্ড পার্লারের কর্মী। মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম খুনের ঘটনা নিশ্চিত করেছেন।

শিরোনাম