মুক্তিযোদ্ধা-শহীদ পরিবারের কেউ জামায়াত করতে পারে না,করলে ডাবল অপরাধ:ফজলুর রহমান

সংবাদ জমিন রিপোর্ট:
মুক্তিযোদ্ধা-শহীদ পরিবারের কেউ জামায়াত করতে পারে না, করলে ডাবল অপরাধ। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জোতীয় সংসদে বলেছেন, “মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াতে ইসলাম করতে পারে না। কোনও শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না। করলে এটা ডাবল অপরাধ।”

মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের এমন বক্তব্য ঘিরে জাতীয় সংসদে প্রায় ১০ মিনিটের মতো চরম উত্তেজনার সৃষ্টি হয়, হট্টগোল, বাক-বিতণ্ডা দেখা দেয়। এদিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাউকে নিবৃত্ত করতে পারছিলেন না। তিনি এক পর্যায়ে দাঁড়িয়ে যান। পরে পরিস্থিতি শান্ত হলে স্পিকার সরকারি ও বিরোধী দলের উদ্দেশে বলেন, “সারা জাতি দেখছে। সরাসরি সম্প্রচার হচ্ছে। সংসদ যদি বিধি মোতাবেক না চলে, তাহলে এই সংসদ আর থাকবে না।” সদস্যদের কর্মকাণ্ডে শিশুরাও লজ্জা পাবে বলে মন্তব্য করে তিনি বলেন, “যারা এরই মধ্যে দাদা হয়ে গিয়েছেন, তাদের নাতিরা হয়তো এখানে গ্যালারিতে বসে দেখছেন। তারা কী ভাববে এ সম্পর্কে?”

মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করার কথা উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, “আমি বলবো, এই কথাটা বলাই অন্যায়। কারণ মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের সঙ্গে তুলনা করা হচ্ছে প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা।”

শিরোনাম