মুখোমুখি আফগানিস্তান-পাকিস্তান, চরম উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্কঃ
মুখোমুখি আফগানিস্তান-পাকিস্তান,চরম উত্তেজনা। আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে এশিয়া মহাদেশের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে তালেবান প্রশাসন। হামলায় ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন। অবশ্য ইসলামাবাদ এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

গত মাসে দুই দেশের মধ্যে বিমান হামলা ও স্থলযুদ্ধে কয়েক ডজন মানুষ নিহত হয়। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ। এমন পরিস্থিতিতে লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস)-এর তথ্য অনুযায়ী, দুই পক্ষের সামরিক সক্ষমতা তুলনা করে দেখা যাক।

শিরোনাম