মুন্সীগঞ্জে বাড়িতে ঢুকে হামলায, গুলিবিদ্ধসহ আহত-৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বাড়িতে ঢুকে হামলায, গুলিবিদ্ধসহ আহত-৮। মুন্সীগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে নারী ও শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। রবিবার (৮ মার্চ) গভীর রাতে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জয়তুন বেগম (৬০), মিনু বেগম (৫০), নুপুর আক্তার (৩২), সাথী বেগম (৫৫), মুস্তাকিম (৫), আমান (৪), খোরশেদ খান (৬৫) ও আলামিন খান (২৭)। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। জব্দ করেছে একটি একনলা বন্দুক ও পিস্তল।

শিরোনাম