মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করলো প্রতিপক্ষরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
যুবককে কুপিয়ে হত্যা করলো প্রতিপক্ষরা। মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোয়াজ্জেম মোল্লা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার দরজারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেম মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের আকালমেঘ গ্রামের তমিজ উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় লোকজন ও স্বজনরা জানান, চাচা হাফিজ উদ্দিন মোল্লার সঙ্গে ভাতিজা মোয়াজ্জেমের জমি সংক্রান্ত পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরে দরজারপাড় এলাকায় মোয়াজ্জেমের ওপর হামলা করে প্রতিপক্ষ। তাকে কুপিয়ে জখম করে রাস্তায় পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিরোনাম