মুন্সীগঞ্জ কারাগারে মারা গেল আ.লীগ নেতা

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ কারাগারে মারা গেল আ.লীগ নেতা।মুন্সীগঞ্জ কারাগারে কারাবন্দি অবস্থায় সারোয়ার হোসেন নান্নু (৬০) নামে এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতার মৃত্যু হয়েছে। তিনি হত্যা ও বিস্ফোরক মামলায় কারাবন্দি ছিলেন।সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

নিবার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি বুকে ব্যথার কারণে অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পর্যবেক্ষণ শেষে ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শিরোনাম