মেঘনা নদীতে গোলাগুলি,নিহত-১, আহত-৬

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মেঘনা নদীতে গোলাগুলি,নিহত-১, আহত-৬।মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ বালুমহাল পরিচালনা, আধিপত্য বিস্তার ও নদীতে চাঁদাবাজিসহ বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী মান্নান (৪৫) নিহত হয়েছেন। লালু-জুয়েল গ্রুপের লোকজন তাকে হত্যা করেছে বলে দাবি নিহতের স্বজনদের।সোমবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত মান্নান গজারিয়া উপজেলার ইমামুপর ইউনিয়নের জৈষ্ঠিতলা নূর মোহাম্মদের ছেলে। আহতরা হলেন,হৃদয় বাঘ (২৮), আতিকুর (৩০), হাসিব (৩৪), শ্যামল (৩০), নয়ন (২৫) ও হামীম (৩২)।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, মান্নান গজারিয়া উপজেলার একজন কুখ্যাত সন্ত্রাসী। অস্ত্র চালনায় বিশেষ পারদর্শী হওয়ার কারণে সে স্থানীয়দের কাছে শুটার মান্নান নামে পরিচিত। তার নামে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

শিরোনাম