মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃঃ
মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ থাকা সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন তার পরিবারের সদস্যরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৫টা ৪৪ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘনা নদীতে মরদেহ পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক জানান, উদ্ধারকৃত মরদেহের ফুটেজ দেখে এখনও কনফার্ম হতে পারিনি। মরদেহের বেশ কিছুটা পরিবর্তন ঘটেছে। ফলে পুরোপুরি কনফার্ম হওয়া যাচ্ছে না। তবে বিভুরঞ্জনের পরিবারের সদস্যরা মুন্সীগঞ্জে যাচ্ছেন মরদেহ শনাক্ত করতে।

শিরোনাম