মেট্রোরেলের লাইন থে‌কে উদ্ধার করা হলো অবিস্ফোরিত দুটি ককটেল

সংবাদ জমিন রি‌পোর্টঃ
মেট্রোরেলের লাইন থে‌কে উদ্ধার করা হলো অবিস্ফোরিত দুটি ককটেল। রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের ট্র্যাক লাইন থে‌কে দু‌টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এমআরটি পুলিশ। কক‌টেলদুটি জর্দার কৌটায় স্কচটেপ পেঁচানো ছিল। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ‌গি‌য়ে ককটেল দুটি অপসারণ করে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টায় মেট্রোরেলের লাইনে দুটি ককটেল পড়ে থাকার সংবাদ পায় এমআরটি পুলিশ। এমআরটি পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল চৌধুরী বলেন, মেট্রোরেলের ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপর ট্র্যাক লাইনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে।

শিরোনাম