মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

সংবাদ জমিন রিপোর্টঃ
বাবার যাবজ্জীবন কারাদণ্ড। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় মেয়েকে ধর্ষণের দায়ে মো. রুবেল নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. মশিয়ার রহমান এই রায় দেন।

দণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আসামিকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে ঢাকার জেলা প্রশাসকের মাধ্যমে ভুক্তভোগীকে দেওয়া নির্দেশও দেন আদালত।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. এরশাদ আলম (জর্জ) এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামির আমৃত্যু কারাদণ্ড হওয়ায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আশা করি, এই রায় সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে। রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়।

শিরোনাম