স্পোর্টস ডেস্কঃ
মেসির জোড়া গোলে এগিয়ে গেলো ইন্টার মায়ামি। লিওনেল মেসি ও তাদেও অ্যালেন্দের জোড়া গোলই ছিল যথেষ্ট। তাদের নৈপুণ্যে ন্যাশভিলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। তাতে এমএলএস কাপ প্লে-অফের পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে দলটি।
৩৮ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি মেসি ম্যাচের ১০ মিনিটেই গোলের সূচনা করেন। এরপর ৩৯ মিনিটে যোগ করেন নিজের দ্বিতীয় গোল। পরে স্বদেশি অ্যালেন্দের ৭৩ ও ৭৬ মিনিটের গোল দুটিও বানিয়ে দেন মেসি। ইন্টার মায়ামি তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় রাউন্ডে উঠেছে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে এফসি সিনসিনাটি। তারা আরেক সিরিজে কলম্বাসকে ২-১ গোলে হারিয়েছে।