মেহেরপুর ও বরগুনায় দুই যুবদল নেতা খু*ন

স্টাফ রিপোর্টারঃ
মেহেরপুরের গাংনী উপজেলায় আলমগীর হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলমগীর গাংনী পৌর এলাকার ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও বাঁশবাড়ীয়া গ্রামের মঈনউদ্দীনের ছেলে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়ীয়া গ্রামের ইচিখালীর মাঠ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশ।

বরগুনার পাথরঘাটায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবদল কর্মী নাসির উদ্দিনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে ছাত্রলীগ কর্মীরা। বুধবার (১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা ০৮নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নাসির পাথরঘাটা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের শাহজাহানের একমাত্র ছেলে।

এ ব্যাপারে পৃথক ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

শিরোনাম