মোংলায় ৮০ যাত্রী নিয়ে ট্রলারডুবি,অনেকের খোঁজ মিলছে না

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলা নদীতে ৮০ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। রোববার সকাল ৯টার দিকে অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বেশির ভাগ যাত্রী তীর উঠতে পারলেও কেউ কেউ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।

জানা যায়, ভোর থেকে এ নদীতে ট্রলারে করে শত শত যাত্রী পার হয়েছেন। যাদের বেশির ভাগই ইপিজেডের ভিআইপি নামক একটি কারখানার শ্রমিক। এদিন প্রতিটি ট্রলারে ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিলেন।মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না বলেন, ট্রলার দুর্ঘটনার পর খোঁজ-খবর রাখছি। কোনো যাত্রী নিখোঁজ আছে কি না সে বিষয়ে পৌরসভার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

শিরোনাম