মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো মাদ্রাসার ২ ছাত্রের

চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রাণ গেলো মাদ্রাসার ২ ছাত্রের। চট্টগ্রামের মীরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসার দুই ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছড়ারকুল এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার মসজিদিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র ফখরুল ইসলাম (১৪) ও কাউসার হোসেন (১১)। ফখরুল নোয়াখালীর হাতিয়া উপজেলার দুলাল মিয়ার ছেলে। কাউসার পঞ্চগড়ের আবদুল কাদেরের ছেলে। তার পরিবার উপজেলার বারইয়ারহাট পৌরসভার চিনকী আস্তানা এলাকায় থাকে। ফখরুল ইসলাম কিতাব বিভাগের সপ্তম শ্রেণিতে এবং কাউসার হোসেন পঞ্চম শ্রেণিতে পড়ে।

আহতরা হলো, কুড়িগ্রাম জেলার আরমান হোসেন এবং মীরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকার মুসলিম উদ্দিন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিরোনাম