মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হলো দুই বন্ধু

বিশেষ প্রতিনিধিঃ
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হলো দুই বন্ধু। বগুড়ার শেরপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় দুই বন্ধু নিহত এবং একজন আহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার গাড়ীদহ ইউনিয়নে আঞ্চলিক সড়কের ফুলবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদীন এসব তথ্য দিয়েছেন।

নিহতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে মেহেদী হাসান (২০), শেরপুর পৌর শহরের গোসাইপাড়া এলাকার মৃত বাবলু ব্যাপারির ছেলে শাহাবুল হাসান (২০)। আহত হয়েছেন গোসাইপাড়া এলাকার উজ্জ্বল বিশ্বাসের ছেলে উৎসব বিশ্বাস (২০)।

শিরোনাম