মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরও এক আরোহী। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতিলা গ্রিন মডার্ন সিটি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আওলাদ হোসেন (২৩), হাশেম মিয়ার ছেলে মোহাম্মদ হাবিল (২৩) ও মঙ্গল মিয়ার ছেলে কাইয়ুম মিয়া। গুরুতর আহত হন একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে ইমন।

শিরোনাম