মোবাইল কোর্টে সাংবাদিকের কারাদণ্ড, সম্পাদক পরিষদের নিন্দা

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
তথ্য চেয়ে আবেদন করার জেরে দেশ রূপান্তরের শেরপুর জেলার নকলা উপজেলা প্রতিনিধি শফিউজ্জামান রানাকে মোবাইল কোর্ট বসিয়ে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে সম্পাদক পরিষদ।

সোমবার এক বিবৃতিতে সম্পাদক পরিষদের পক্ষ থেকে এই উদ্বেগ প্রকাশ করা হয়। পরিষদ সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের পাঠানো বিবৃতিতে বলা হয়, এভাবে অবাধ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নষ্ট ও গণমাধ্যমকর্মীদের ওপর ক্রমবর্ধমান পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করছে সম্পাদক পরিষদ।

শিরোনাম