মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে প্রাণ গেলো তরুণের

সংবাদ জমিন রিপোর্টঃ
দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে প্রাণ গেলো তরুণের। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মারামারির সময় ‘ককটেল’ বিষ্ফোরণে মো: জাহিদ (২০) নামে যুবক নিহত হয়েছে। জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিরোনাম