মোহাম্মদপুরে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ গ্রেফতার-৭

সংবাদ জমিন রির্পোটঃ
ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ গ্রেফতার-৭। রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাত জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ তেজগাঁও বিভাগ। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. সজীব গাজী (২৭), মো. রাজন (৩০), মো. সোহেল (৩০), মো. জসিম (২৪), মো. মামুন (২৪), মো. ইব্রাহিম (২৩) ও মো. রবিন (২০)। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

শিরোনাম