মোহাম্মদপুরে নিজ বাসায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা দুর্বৃত্তদের

সংবাদ জমিন রিপোর্ট:
নিজ বাসায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা দুর্বৃত্তদের। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। তারা হলেন মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। সোমবার (৮ ডিসেম্বর) সকালে রেসিডেনসিয়াল কলেজের উল্টা পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দুটি লাশ একসঙ্গে পেয়েছি। ঘটনাস্থলে আমরা কাজ করছি। ঘটনার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

শিরোনাম