মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

সংবাদ জমিন রিপোর্টঃ
বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার। রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসা থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সাব্বির হাসান (২৭)। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, সাব্বির গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তবে তার হাতে রশি দিয়ে বাঁধার দাগ থাকায় ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহটি উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

শিরোনাম