মৌচাকে আলোচিত ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় এক আসামির দায় স্বীকার, কারাগারে-৩

সংবাদ জমিন রিপোর্টঃ
মৌচাকে আলোচিত ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় এক আসামির দায় স্বীকার কারাগারে-৩। রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মলের সম্পা জুয়েলার্সে ৫০০ ভরি স্বর্ণ চুরির মামলায় শাহিন মাতব্বর ওরফে শাহিন (৪৬) দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালতে তিনি দায় স্বীকার করেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন,নুরুল ইসলাম (৩৩), উত্তম চন্দ্র সূর (৪৯) ও অনিতা রায় (৩১)।
স্বর্ণ চুরির ঘটনায় গত ৯ অক্টোবর শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে রমনা মডেল থানায় একটি চুরির মামলা করেন।

শিরোনাম