মৌলভীবাজারে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হ*ত্যা

স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কের ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। তিনি সদাইপাতির (এফ রহমান ট্রেডিং) স্বত্বাধিকারী।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এর আগে ওইদিন বিকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয় সিএনজি অটোরিকশাচালকরা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন বলেন, কী কারণে হত্যা করা হয়েছে, প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। তদন্ত চলছে, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

শিরোনাম