মৌলভীবাজারে ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের আগুন,ভোটার মনে আতঙ্ক

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শহরতলী সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শুক্রবার রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই স্কুলটি মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র।

স্থানীয় বাসিন্দা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গফফার বাবলু ও সহকারি শিক্ষক গোপন চক্রবর্তী জানায়, রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলে ৪ জন দুর্বৃত্ত একটি প্লাস্টিকের বোতলে দাহ্যপদার্থ দিয়ে স্কুলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

শিরোনাম