মৌলভীবাজার কারাগারে বিয়ে নিয়ে তোলপাড়

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার কারাগারে আদালতের নির্দেশে নারী ও শিশু নির্যাতন মামলার হাজতির সঙ্গে মামলার ভুক্তভোগী নারীর বিয়ে সম্পন্ন করেছেন কারা কর্তৃপক্ষ। ১২ বছরের প্রেমকে বলি দিয়ে পালিয়ে গিয়েও রক্ষা পেলেন না প্রেমিক আশিষ বাউরি। আর প্রেমিকার দায়ের করা মামলায় তাকে যেতে হয় কারাগারে। প্রেমিকা ভুক্তভোগীকে থাকতে হয় পরিবারে।

কারাগারে এমনই অভিনব এক বিয়ে অনুষ্ঠিত হলো। নারী ও শিশু নির্যাতন মামলার হাজতির সঙ্গে একই মামলার ভিকটিমের এই বিয়েটি হয়েছে হাইকোর্টের নির্দেশে।

শিরোনাম