যমুনার পানি বাড়ছে, আতঙ্কে নদীপারের অসহায় মানুষ

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
মৌসুমি বায়ুর প্রভাব ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারো সিরাজগঞ্জের যমুনা নদীসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ হার্ড পয়েন্টে গত ১২ ঘণ্টায় ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে।

অপরদিকে, কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্ট ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দু’দিন পানি কমার পরে আবারো যমুনায় পানি বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নদীপাড়ের চরাঞ্চল ও নিচু এলাকার মানুষের পাশাপাশি গো-খাদ্য নিয়ে মহাসংকটে পড়েছে গবাদিপশুগুলো নিয়ে। বন্যায় গবাদিপশুর চারণভূমি তলিয়ে যাওয়ায় খাদ্য সংকটে পড়েছে জেলার প্রায় ৫০ হাজার গবাদিপশু। বন্যা দুর্গতরা নিজেদের চেয়ে গবাদিপশুর খাদ্য সংকটে দিশাহারা হয়ে পড়েছেন। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, জেলার দু’টি পয়েন্টে আবারো পানি বৃদ্ধি পাচ্ছে। এতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শিরোনাম