যমুনার সামনে অনির্দিষ্টকাল অবস্থানের আল্টিমেটাম দিলো ৮ দল

সংবাদ জমিন রিপোর্ট:
অনির্দিষ্টকাল অবস্থানের আল্টিমেটাম দিলো ৮ দল। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ও শুক্রবার (১৪ নভেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দল। আগামী রবিবার (১৬ নভেম্বর) আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আল-ফালাহ মিলনায়তনে দুপুর ১২টা ৩০ মিনিটে হবে সংবাদ সম্মেলন। এর আগে জনগণের দাবি মেনে নেওয়া না হলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়, যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে।

বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আন্দোলনরত ৮ দলের পক্ষ থেকে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫-দফা গণদাবি’ বাস্তবায়নের লক্ষ্যে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মগবাজার আল-ফালাহ মিলনায়তনে বেলা দেড়টায় সাংবাদিকদের ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ের শুরুতেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আন্দোলনরত ৮ দলের নেতা ও উপস্থিত সাংবাদিকদের মোবারকবাদ জানান।

শিরোনাম