যশোরের চৌগাছায় কাঠ নেয়া নিয়ে দ্বদ্বে যুবককে পিটিয়ে হত্যা

যশোর প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় জ্বালানী কাঠ নেয়া নিয়ে দ্বদ্বে ছোট ভাই, মা ও বাবার মারপিটে রেজাউল ইসলাম ওরফে সাইমন (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত রেজাউল উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর ঢাকাপাড়া গ্রামের আয়তাল হকের ছেলে। নিহতের দেড় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের বাবা আয়তাল হক এবং মা সালেহা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। ঘটনার পর থেকে নিহতের ছোট ভাই ইসরাফিল পলাতক রয়েছে। ঘটনাটি ঘটে গত সোমবার দুপুরের দিকে। আর সাইমন মারা যায় রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, আমিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শিরোনাম