যশোরের যুবদলের বহিষ্কৃত নেতা জনি ঢাকা থেকে পাকড়াও

যশোর প্রতিনিধিঃ
যশোরের যুবদলের বহিষ্কৃত নেতা জনি ঢাকা থেকে পাকড়াও।যশোরের ডিবি (গোয়েন্দা) পুলিশ ঢাকা থেকে ইস্কান্দার আলী জনি (৪২) নামে জেলা যুবদলের বহিষ্কৃত এক নেতাকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে ঢাকার খিলক্ষেতের তালেরটেক থানার দক্ষিণ নামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।রাত ১টার দিকে এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মিডিয়া সেল এ বিষয়টি সাংবাদিকদের অবহিত করে।

গ্রেফতার ইস্কান্দার আলী জনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাবলাতলা এলাকার শেখ সিরাজুল ইসলামের ছেলে এবং জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক। তার নামে চাঁদাবাজি, আইসিটি আইনেসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

শিরোনাম