যশোরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করলো দুর্বৃত্তরা
যশোর প্রতিনিধি:
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করলো দুর্বৃত্তরা। যশোরে আলমগীর হোসেন নামে এক চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে সদরের সুতিঘাটা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আলমগীর (৪০) চাঁচড়া বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি ঝুমঝুমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে ইফতার শেষে রিকশা নিয়ে বের হন আলমগীর। শহরে যাওয়ার পর কয়েকজন দুবৃর্ত্ত রিকশায় যাত্রী সেজে উঠে তাকে নিয়ে যান সুতিঘাটার একটি নির্জন সড়কে। এরপর সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন যশোর জেনারের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারের হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।