সংবাদ জমিন ডেস্কঃ
স্ত্রীর সাবেক স্বামীর হাতে যশোরে বর্তমান স্বামী আশরাফুল আলম বিপুল (২৭) খুন হয়েছেন। তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে যশোর শহরের ষষ্টীতলাপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহতের বাবা আকতার হোসেন জানায়, তার ছেলে বিপুল একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতো। ছয়-সাত মাস আগে শহরের ষষ্টীতলাপাড়া এলাকার সুমাইয়া নামে এক মেয়েকে বিয়ে করে। সুমাইয়ার আগে বাপ্পী নামে এক মাদকসেবী ও ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয়েছিল। সে কারণে সুমাইয়া তাকে তালাক দেয়। এরপর তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমাইয়ার সাবেক স্বামী ষষ্টীতলাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে বাপ্পী তার ছেলেকে খুন করার হুমকি দিয়ে আসছিল। এমনকি তাকে মোবাইল ফোনেও টেক্সট করে হুমকি দিয়েছে।
শনিবার রাত ৮টার দিকে বিপুলকে একা পেয়ে বাপ্পী ও তার দুই সহযোগী তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।