যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু

সংবাদ জমিন রিপোর্টঃ
এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু। রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জনে। সর্বশেষ মৃতের নাম তানভীর (৯)। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় একই পরিবারের দুই জনের মৃত্যু হলো।

এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানভীরের বাবা মো. তুহিন হোসাইন (৩৮)।

শিরোনাম