যাত্রাবাড়ীতে কুকুর হত্যা মামলা, তিন জনের আড়াই বছর করে কারাদণ্ড

সংবাদ জমিন রিপোর্ট:
যাত্রাবাড়ীতে কুকুর হত্যা মামলা, তিন জনের আড়াই বছর করে কারাদণ্ড। রাজধানীর উত্তর যাত্রাবাড়ী ধলপুরের লিচু বাগান এলাকায় ২০টি কুকুর হত্যার অভিযোগের মামলায় তিন জনের আড়াই বছরের কারাদণ্ড নিয়েছেন আদালত। রবিবার (৮ মার্চ) বিকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. আবুল খায়ের, মো. অপু ও মো. মানিক। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সাইম উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, বিচারক রায়ে প্রাণী কল্যাণ আইন, ২০১৯ এর ১৬(ক) ধারায় প্রত্যেককে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। একই আইনের ১৬(খ) ধারায় প্রত্যেককে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। উভয় ধারার সাজা একত্রে চলবে। সেই ক্ষেত্রে আসামিদের প্রত্যেককে দুই বছরের সাজা ভোগ করতে হবে।

শিরোনাম