যাত্রাবাড়ীতে চুরি সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

সংবাদ জমিন রিপোর্টঃ
চুরি সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মো. বাপ্পি (১৫) নামের এক কিশোরকে বাসা থেকে ডেকে নিয়ে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১২ নভেম্বর) রাতে বাইতুল রহমত নুরানি মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল। তিনি জানান, বুধবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের জখম রয়েছে। তিনি বলেন, ‘নিহত ঐ কিশোরকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

শিরোনাম