যাত্রাবাড়ীতে বিআইডব্লিউটিএ এর এক কর্মীকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা

সংবাদ জমিন রিপোর্টঃ
যাত্রাবাড়ীতে বিআইডব্লিউটিএ এর এক কর্মীকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা। রাজধানীর যাত্রাবাড়ীতে মো. আনোয়ার হোসেন বাবু (৪৩) নামে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক ইলেক্ট্রিশিয়ানকে হাত-পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইল উত্তর শরিফপাড়া এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার সদরঘাট বিআইডব্লিউটিএতে কর্মরত ছিলেন।

শিরোনাম