যানজটে আটকা পড়া যানবাহনে ডাকাতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
যানজটে আটকা পড়া যানবাহনে ডাকাতি। ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যানজটে আটকা পড়া দুটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল মহাসড়কে যানজটে আটকে পড়া দুটি মাইক্রোবাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুটে নেয়। শুক্রবার (১৫ আগস্ট) ভোরে মহাসড়কের সরাইলের শাহবাজপুর ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।

ডাকাতের কবলে পড়া একটি মাইক্রোবাসের যাত্রী এমএইচসি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রুবেল আরিফ জানান, তারা কয়েকজন বন্ধু মিলে মাইক্রোবাসে সিলেটে বেড়াতে যাওয়ার সময় তাদের গাড়িটি অন্য যানবাহনের সঙ্গে শাহবাজপুর এলাকায় যানজটে আটকে পড়ে। রাত আনুমানিক পৌনে ৪টার দিকে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে অতর্কিত তাদের এবং পাশের একটি মাইক্রোবাসে হামলা করে তাদের গাড়ি থেকে নগদ দুই লাখ টাকা, পাঁচটি দামি মোবাইলসহ মূল্যবান জিনিস পত্র নিয়ে যায়।

শিরোনাম