যুক্তরাজ্যে বন্ধ হয়ে গেছে অনেক পেট্রোল পাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
বন্ধ হয়ে গেছে অনেক পেট্রোল পাম্প। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রমাগত দাম বৃদ্ধির এক পর্যায়ে যুক্তরাজ্যে অনেক পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে। অনেক পাম্পের ঝুলছে তেল বিক্রি বন্ধের নোটিশ। এদিকে লন্ডনসহ সারা দেশে জ্বালানির দাম প্রতি লিটারে ২ পাউন্ডের রেকর্ড ছুঁইছুঁই।

জানা গেছে, ক্ষুদ্র ও স্বতন্ত্র বিক্রেতারা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কম লাভে ব্যবসা করছেন। পাইকারি বাজারে তেলের দাম যে হারে বাড়ছে, খুচরা বাজারে তা সমন্বয় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। লোকসান ঠেকাতে যখনই সামান্য দাম বাড়াচ্ছেন, সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়ছেন বিক্রেতারা।

শিরোনাম