যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়বে ৭০ লাখ ইরানি: স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়বে ৭০ লাখ ইরানি। যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনও ধরনের স্থল অভিযান চালায়, তবে তা মোকাবিলায় ৭০ লাখ ইরানি নাগরিক অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

মোহাম্মদ বাঘের গালিবাফকে দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার অংশীদার হিসেবে বিবেচনা করা হলেও বর্তমান যুদ্ধ শুরুর পর থেকে তিনি অনলাইনে একের পর এক যুক্তরাষ্ট্রবিরোধী পোস্ট দিয়ে আসছেন।

পার্লামেন্ট স্পিকার গালিবাফ তার পোস্টে লিখেছেন, এই মুহূর্তে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশজুড়ে একটি শক্তিশালী জাতীয় ক্যাম্পেইন বা প্রচার অভিযান শুরু হয়েছে। এর মাধ্যমে প্রায় ৭০ লাখ ইরানি নাগরিক স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। তারা ঘোষণা করেছেন, আমাদের দেশ রক্ষায় তারা অস্ত্র তুলে নিতে এবং লড়াই করতে প্রস্তুত।

শিরোনাম