যুবকের সাথে দেখা করতে গিয়ে বান্ধবীসহ দলবদ্ধ ধর্ষণের শিকার একদল তরুণী
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোটে এক যুবকের সঙ্গে দেখা করতে গিয়ে এক তরুণী ও তার বান্ধবী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গত সোমবার মধ্যরাতে নাঙ্গলকোট থানায় মামলা করেছে ভুক্তভোগী তরুণীদের একজন। এতে ওই যুবকসহ সাতজনকে আসামি করা হয়েছে। এজাহারের তথ্য অনুযায়ী, ৯ই জানুয়ারি দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নুরপুর গ্রামের সেবাখোলা বাজারে খোকন মিয়ার করাতকলের দোকানঘরের ভেতরে ধর্ষণের ঘটনা ঘটে। মামলার প্রধান আসামি শহীদুল ইসলাম উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়া করাতকলের মালিক খোকন মিয়াকে ২ নম্বর আসামি এবং মো. মহসিন নামের একজনকে ৩ নম্বর আসামি করা হয়েছে। মহসিন বাঙ্গড্ডা ইউনিয়নের নুরপুর গ্রামের রঞ্জু মিয়ার ছেলে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে সে এলাকায় নেই। তার মুঠোফোন নম্বরও বন্ধ রয়েছে।
ওসি এ কে ফজলুল হক বলেন, আমাদের কাছে অপরাধীর পরিচয় অপরাধী। থানায় মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি আগেই জানাজানি হওয়ায় আসামিরা পলাতক রয়েছে। তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে পুলিশ।