যুবদল কর্মীকে একের পর এক গুলি করে হত্যা নিশ্চত করে দুর্ধর্ষ রায়হান

চট্টগ্রাম প্রতিনিধিঃ
যুবদল কর্মীকে একের পর এক গুলি করে হত্যা নিশ্চত করে দুর্ধর্ষ রায়হান। চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবদল কর্মী মো. আলমগীর ওরফে আলম (৫৫) হত্যায়ও উঠে এসেছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. রায়হানের নাম।

পুলিশ ও নিহতের স্বজনদের ভাষ্য, রায়হানের নেতৃত্বেই আলমকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যায় অংশ নেয় আট থেকে ১০ জন। সময় নিয়েছিল দুই মিনিট।

পুলিশ বলছে, কথায় কথায় গুলি ছোড়ে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী রায়হান। তাকে ধরতে একাধিকবার অভিযান চালিয়েও পাওয়া যায়নি। রাউজান ও ফটিকছড়ির পাহাড়ি এলাকায় আস্তানা তার।

সেখান থেকে এসে অপরাধ করে, বিশেষ করে গুলি করে হত্যার পর দ্রুত পাহাড়ের নিরাপদ স্থানে চলে যায়। মূলত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের কাছ থেকে দীক্ষা নিয়ে দুর্ধর্ষ হয়ে উঠেছে রায়হান।

শিরোনাম