যুবদল নেতার নেতৃত্বে হামলা, আহত যুবলীগ কর্মী মৃত্যু
বগুড়া প্রতিনিধি:
যুবদল নেতার নেতৃত্বে হামলা, আহত যুবলীগ কর্মী মৃত্যু। বগুড়া শহরের ফতেহ আলী বাজার থেকে প্রকাশ্য দিবালোকে যুবদল নেতার নেতৃত্বে তুলে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হাত-পা গুঁড়িয়ে দেওয়া শহর যুবলীগ কর্মী (কার্যক্রম নিষিদ্ধ) আলাল শেখ (৩৬) মারা গেছেন। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৩টার দিকে তিনি ঢাকার পিজি হাসপাতালে মারা যান।
এর আগে, ২৮ মার্চ সকালে ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন চলাকালে সাধারণ সম্পাদক পদের ওই প্রার্থীকে ধরে শহরের মালগ্রাম ডাবতলা এলাকায় বাগানের মধ্যে নিয়ে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হাত-পা গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। হামলার পর পুলিশ চার জনকে গ্রেফতার করলেও মূলহোতাকে যুবদল নেতাকে গ্রেফতার করতে পারেনি।