যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবি,না পেয়ে ব্যবসায়ী জাহাঙ্গীরকে গুলি করে হত্যা করা হয়

নিজস্ব প্রতিবেদকঃ
যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবি,না পেয়ে ব্যবসায়ী জাহাঙ্গীরকে গুলি করে হত্যা করা হয়।যুবদল নেতা’ পরিচয়ে চাঁদা চেয়ে না পেয়ে পরিকল্পিতভাবে চট্টগ্রামের রাউজান উপজেলায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে (৫৫) গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিলেন উপজেলার বাগোয়ান ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী আরাফাত মামুন। নিজেকে ‘যুবদল নেতা’ পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম। নিহত জাহাঙ্গীর আলম হত্যা মামলায় অন্যতম আসামি আরাফাত মামুন (৪৮) ও তার সহযোগী বিপ্লব বড়ুয়াকে (৩৫) গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিরোনাম