যে কারণে মামলায় নিক্সন চৌধুরীকে প্রধান আসামি হয়েছে

ফরিদপুর প্রতিনিধিঃ
যে কারণে মামলায় নিক্সন চৌধুরীকে প্রধান আসামি হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা করার ব্যাখ্যা দিয়েছে পুলিশ। তাকে আসামি করায় সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়। এরই পরিপ্রেক্ষিতে প্রধান আসামি করার কারণ জানায় পুলিশ।

শুক্রবার রাতে ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও ফোকাল পয়েন্ট (মিডিয়া) এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে পদবির নাম ও একটি স্বাক্ষর থাকলেও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি। তবে এটি ফরিদপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজমের স্বাক্ষর বলে জানিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন।

শিরোনাম