যে কারণে সকাল-বিকাল বাড়ছে ডিমের দাম

নিজস্ব প্রতিনিধি:
যে কারণে সকাল-বিকাল বাড়ছে ডিমের দাম। কম খরচে আমিষের চাহিদা মেটানোর অন্যতম উৎস ডিম। তবে, ডিম কেনা নিয়েও বর্তমানে দুশ্চিন্তায় ক্রেতারা। নানা অজুহাতেই বাড়ছে দাম। এক মাস আগেও যে ডিম বিক্রি হতো প্রতি ডজন ১০০ থেকে ১১০ টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা। এতে বাজার পরিস্থিতি আরও প্রতিকূলে যাচ্ছে সাধারণ মানুষের।

ডিমের দাম কেন বাড়ছে তা নিয়ে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারছে না কেউ। অনেকে আবার অজুহাত দিচ্ছে জ্বালানি তেলের দাম বৃদ্ধির। এমনকি, পাইকারি ক্ষেত্রে একদিনে ডিমের দুই দামও দেখা গেছে। আর হাত বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে ডিমের দাম।

খুচরা দোকানে আজকে (শুক্রবার) যে ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৩০ টাকা, সেটি পাড়া-মহল্লার দোকানগুলোতে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা। অর্থাৎ, বাজার থেকে মহল্লায় আসতে আসতে ডিমের দাম বেড়ে যাচ্ছে ১০ থেকে ২০ টাকা। আবার পাইকারি ব্যবসায়ীরা সকালে এক দামে বিক্রি করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডিমের দাম বাড়িয়ে বিক্রি করতে শুরু করেন।

শিরোনাম