যে কারণ দেখিয়ে জাকসু নির্বাচন বর্জন করলেন বিএনপিপন্থি ৩ শিক্ষক

সাভার প্রতিনিধিঃ
যে কারণ দেখিয়ে জাকসু নির্বাচন বর্জন করলেন বিএনপিপন্থি ৩ শিক্ষক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বর্জন করেছে ছাত্রদল। এরপর ভোট বর্জন করে নির্বাচনি দায়িত্ব ছাড়লেন তিন শিক্ষক। এ তথ্য জানিয়েছেন বিএনপিপন্থি শিক্ষক গণিত বিভাগের চেয়ারম্যান ও ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট নজরুল ইসলাম। বাকি দুই শিক্ষক হলেন- শামীমা সুলতানা ও নাহরিন খান।

নজরুল ইসলাম বলেন, আমরা গতকাল রাতে জানতে পেরেছি, বিশেষ একটি দলের ব্যক্তিকে ভোট গণনার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদেরকে ব্যালট ছাপানোর দায়িত্ব দেওয়া হয়। তার সম্পর্কে খোঁজ নিয়ে আমরা জানতে পারি, তিনি দীর্ঘ সময় জামায়াতে ইসলামের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা গোয়েন্দার মাধ্যমে তথ্য নিয়ে প্রশাসনের সঙ্গে আলাপ করলে তারা এই মেশিনের মাধ্যমে ভোট গণনা থেকে সরে আসে। কারণ এতে বিতর্ক হতে পারে।

শিরোনাম