যে নেতার তুলনা হয় না

স্টাফ রিপোর্টারঃ
যে নেতার তুলনা হয় না। সাবের হোসেন চৌধুরী একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের রাজনীতিতে আবার গতি নিয়ে আনতে পারেন। অনেকেই তাঁকে আওয়ামী লীগের হাল ধরার কথা বলছেন। একদিকে দলটির গনতান্ত্রিক আদর্শের পরিবর্তন ও পরিবারতন্ত্র বিলুপ্তিতে সহায়তা করতে পারেন। সাবেক সংসদ সদস্য এবং সাবেক বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব ছিলেন। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন। সাবের হোসেন চৌধুরীর জন্ম ১০ সেপ্টেম্বর ১৯৬১ সালে। তার পিতৃ-ভিটা ফেনী জেলার দাগনভূঞা উপজেলায়।
১৯৯৬ থেকে রাজনীতিতে সক্রিয়।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন তিনি। তার সময়কালীন ২০০০ সালের জুন মাসে বাংলাদেশ আইসিসি’র পূর্ণ সদস্য পদ এবং টেস্ট স্ট্যাটাস পায়। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন এবং বিশ্ব ক্রিকেটে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০২ সালের অক্টোবর মাসে লন্ডনে মেরিলেবোন ক্রিকেট ক্লাব তাঁকে আজীবন সদস্যপদ প্রদান করে।
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন

তিনি ১৬ অক্টোবর ২০১৪ সালে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ২৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ভোটে তিনি প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি তিন বছরের জন্য আইপিইউর প্রেসিডেন্ট হন।

শিরোনাম