যৌথ বাহিনী দেখে লাফ দিয়ে কাদায় আটকে ধরা খেলেন আ.লীগ নেতা

কক্সবাজার প্রতিনিধি:
যৌথ বাহিনী দেখে লাফ দিয়ে কাদায় আটকে ধরা খেলেন আ.লীগ নেতা। চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় হঠাৎ সেখানে সামনে আসে যৌথ বাহিনীর তিনটি গাড়ি। এ সময় দোকান থেকে কৌশলে বের হয়ে পাশের একটি মাছের ঘেরে লাফ দেন তিনি। সেখানে আটকে পড়েন কাদায়। এ সময় যৌথ বাহিনীর কয়েকজন সদস্য কাদায় নেমে তাকে গ্রেফতার করেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার ব্যক্তির নাম দিদারুল হক সিকদার। তিনি কোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। এ ছাড়া প্রায় এক যুগ ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে ছিলেন তিনি।

শিরোনাম