রংপুরে দুই শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার-১

স্টাফ রিপোর্টারঃ
দুই শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার-১।রংপুরে অবৈধ বালুর পয়েন্ট থেকে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় নুর মোহাম্মদ (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের সাতানী শেরপুর ছিটমহল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুর ওই এলাকার লিয়াকত আলীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান। তিনি বলেন, শিশুদের হত্যার বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পুলিশ নুর মোহাম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শিরোনাম