রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি:
ভোট পুনর্গণনার দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ। রংপুর-৪ আসনের হারাগাছ, পীরগাছা এবং রংপুর-৬ আসনের পীরগঞ্জ উপজেলা সদরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দিবাগত মধ্যরাত পর্যন্ত দফায় দফায় সড়ক অবরোধ করেন তারা। রংপুর-৪ ও রংপুর-৬ আসনে প্রশাসনের সহায়তায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দুই বিএনপি প্রার্থীকে পরাজিত করার অভিযোগ করে ভোট পুনর্গণনার দাবিতে গভীর রাত পর্যন্ত তারা বিক্ষোভ করেন।

অন্যদিকে, রংপুর-৪ আসনের বিজয়ী প্রার্থী এনসিপির সদস্যসচিব আখতার হোসেন শুক্রবার রাতে রংপুর নগরীর জুলাই চত্বরে সংবাদ সম্মেলন করেন। তার দলের নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলা করে অনেককে আহত করা এবং হারাগাছসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ করেছেন তিনি।

শিরোনাম