রাউজানে প্রকাশ্য দিবালোকে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

সংবাদ জমিন ডেস্কঃ
রাউজানে প্রকাশ্য দিবালোকে যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আধপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলিবিদ্ধ হয়ে মো. সেলিম (৪০) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার কদলপুর ই্উনিয়নের ঈষাণ ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শমসের পাড়া এলাকার আমির হোসেনের ছেলে।

এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একে একে ছুটে আসেন স্বজনরা। স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।’

শিরোনাম